| ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম:

কাপ্তাই ১২ একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন লাকি তনচংগ্যা অন্যরাও কর্মসংস্থান খুঁজে পেয়েছেন

কাপ্তাই ১২ একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন লাকি তনচংগ্যা অন্যরাও কর্মসংস্থান খুঁজে পেয়েছেন

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ

১২একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১০০ নং মৌজা হেডম্যান অরুন তালুকদার সহধর্মিণী লাকি তনচংগ্যা।

পাহাড়ে ২০০৩ সাল থেকে বিষ মুক্ত মিশ্রফ সল চাষ করে এসেছেন এই উদ্যোক্তা অর্থাৎ সারাবছর ফল-সবজি একসঙ্গে চাষে সফলতা পেয়েছেন তিনি। মৌসুম ভিত্তিক আম, কলা, কাঁঠাল, পেপে, ভূট্টা, শসা, লেবু, বড়ইসহ বিভিন্ন রকমারি ফসল চাষ করে সফলতা পেয়েছেন।

লাকি তনচংগ্যা বাগানে এই ফল-সবজির মিশ্র চাষ দেখে উৎসাহিত হচ্ছেন ঐ এলাকায় কয়েকজন তরুণ তরুণী তাকে অনুসরণ করে উপজেলার আরো এলাকায় গড়ে উঠেছে একই ধরনের বিষ মুক্ত মিশ্র ফলের বাগান। তাছাড়া ৬-৮ জন তার বাগানে কাজ করার জন্য কর্মচারী নিয়োজিত আছে। প্রতিদিন ৪০০ টাকা বেতনে তাদেরকে কাজে লাগান। এতে এলাকায় বেকারত্ব দূর হয়ে তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি ওই এলাকার কয়েক যুবককেও আত্মকর্মী হিসাবে তৈরী করে দিয়েছেন এই উদ্যোক্তা।

লাকি তনচংগ্যা জানান, স্বামী পৈত্রিক সম্পদের ১২ একর জমিতে বাইশ বছর ধরে শখের বসে মিশ্র ফলন চাষ শুরু করি। পরিকল্পনা অনুযায়ী ওই জমিতে আম, কলা, কাঁঠাল পেঁপে, ভূট্টা, শসা, লেবু, বড়ইসহ বিভিন্ন রকমারি ফসল চাষ রোপন করেন। সেই জমিতে চাষ করে তিনি সাফল্য পান। এসব জমিতে চাষ করে প্রতি বছর প্রায় নিজেরাই স্বাবলম্বী হচ্ছে আর আমার এখানে যারা কাজ করছে তারাও আত্মকর্মী তৈরী হয়েছে।

লাকি তঞ্চঙ্গা ১৯৭৭ সালে দুর্গম বিলাইছড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালের বিলাইছড়ি স্কুল থেকে এসএসসি’র পর কাপ্তাই উপজেলার অরুন তালুকদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এছাড়া গৃহিণী লাকী তনচংগ্যা প্রাথমিকভাবে তার খামারে ২০ টার মত গরু ছিল, প্রাথমিকভাবে তিনি গরু মোটাতাজাকরণ করণ শুরু করলেও এখন তিনি দুগ্ধ উৎপাদনের দিক বেশি মনোযোগ দিয়েছেন। তার খামার থেকে এখন বর্তমানে প্রায় ১৫ থেকে ২০ লিটার দুধ উৎপাদন হচ্ছে।

এ বিষয়ে কথা হলে, লাকি তনচংগ্যা’র খামার দেখাশুনাকারী রামপাহাড় দেবতাছড়ি এলাকার জীবন তনচংগ্যা বলেন, আমি আমার পরিবার ও দুই সন্তান নিয়ে এখানে দীর্ঘদিন যাবত তার খামার বসবাস করছি। তার খামারে কাজ করে আমার সংসারের খরচ অতিবাহিত হচ্ছে, আমার বড় মেয়ে স্কুলে লেখাপড়া করছে। আমি এই খামারে কাজ করে খুবই স্বাচ্ছন্দ বোধ করি এবং স্বাবলম্বী হচ্ছি।

এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ জানান, লাকি তনচংগ্যা’কে আমরা কৃষি অফিস থেকে মিশ্র ফল বাগানের বিষয়ে নানা ধরনের পরামর্শ দিয়ে থাকি। ফল বাগানে কোন সময় কি ধরনের সার / কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা আমরা তাদেরকে জানিয়ে দেই। লাকি তনচংগ্যা একজন সফল মিশ্র ফল বাগানী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী জানান, লাকি তনচংগ্যা একজন সফল খামারী, প্রাথমিকভাবে সে শখের বসে বাগান ও গবাদি পশু পালন করেন। আস্তে আস্তে তিনি একজন উদ্যোক্ত হয়ে ওঠেন।আমরা তাকে সহযোগিতার জন্য নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

কাপ্তাই ১২ একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন লাকি তনচংগ্যা অন্যরাও কর্মসংস্থান খুঁজে পেয়েছেন

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাই ১২ একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন লাকি তনচংগ্যা অন্যরাও কর্মসংস্থান খুঁজে পেয়েছেন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

কাপ্তাই ১২ একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন লাকি তনচংগ্যা অন্যরাও কর্মসংস্থান খুঁজে পেয়েছেন

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×