| ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

রুমায় পর্যটকদের জন্য পূর্ণ উন্মুক্তের প্রত্যাশায় এলাকাবাসী

রুমায় পর্যটকদের জন্য পূর্ণ উন্মুক্তের প্রত্যাশায় এলাকাবাসী

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:

গত জুন মাসের বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র রুমা উপজেলাকে কেন্দ্র করে জারি করা পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করা হয়েছিল। দীর্ঘদিন পর্যটক চলাচল বন্ধ থাকার পর গত ৫ জুন বৃহস্পতিবার “রুমা জোনে ” সকালে স্থানীয় গুণীজন, ব্যবসায়ী, ড্রাইভার ও পর্যটক সংশ্লিষ্টদের সাথে আংশিকভাবে পর্যটন স্পর্ট খুলে দেয়ার ব্যাপারে মতবিনিময় সভা আয়োজন করা হয়। ঐ সময় সভায় উপস্থিত ছিলেন রুমা জোনের ৩৬ বীর ক্যাপ্টেন ইফতেখারুল কাশেম চৌধুরী, রুমা থানায় এসআই মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিলন মার্মা, বাজার কমিটি সভাপতি খলিলুল রহমান, রুমা সরকারি কলেজে সহকারী অধ্যক্ষ শৈপ্রুচিং মারমা, অগ্রবংশ পরিচালক হ্লাথোয়াইচিং মারমা (ভিক্ষু), রাজনীতিবিদ মো: ইদ্রিস মিয়া, ও পলাশ চৌধুরী, পর্যটন ব্যবসায়ীগণ, বগালেক কারবারি, মুনলাই পাড়ার গ্রামবাসী, বাজার এলাকায় গুণীজন ব্যক্তিবর্গ, অনলাইন এবং পত্রিকা সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তারপর সর্বসম্মতিতে কয়েকদিন পর রুমা জোনের সুদৃঢ় ৩৬ বীর ৭৮৮৮ মেজর মেহেদী হাসান সরকার পিএসসি নির্দেশনায় মুনলাইন পাড়া ও বগালেক টুরিস্ট স্পটগুলো সীমিত আকারে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে দীর্ঘ ৪ মাস অতিক্রম হলেও এখনো পুরোপুরি উন্মুক্ত না হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, গাইড, হোটেল-মোটেল মালিকসহ পর্যটন সংশ্লিষ্টরা পূর্ণ উন্মুক্তের দাবি জানিয়েছেন।

রুমা উপজেলা বান্দরবানের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নীলগিরি, নীলাচল, বগালেক, কেওক্রাডং, রেমাক্রি ঝর্ণা, দেবতাখুমসহ অসংখ্য পর্যটন স্পটের কারণে প্রতি বছর হাজারো দেশি-বিদেশি পর্যটক এখানে ভিড় জমায়। কিন্তু সম্প্রতি পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। ফলে রুমার পর্যটন খাত সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল।

রুমার অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। স্থানীয় গাইড, জিপচালক, নৌকার মাঝি, হোটেল-মোটেল ব্যবসায়ীসহ অনেকেই পর্যটকদের সেবা দিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৫/৬ মাস আগে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তাদের আয় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে চরম আর্থিক সংকটে পড়েন তারা।

রুমা বাজারের কয়েকজন ব্যবসায়ীরা বলেন, গত কয়েক মাসে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। পর্যটক না থাকায় হোটেল খালি পড়ে থাকত, দোকানে বেচাকেনা বন্ধ হয়ে যেত। এখন আংশিক উন্মুক্ত হয়েছে, আশা করছি দ্রুত পুরোপুরি খুলে দেওয়া হবে।

স্থানীয় টুরিস্ট গাইড মো. আলমগীর জানান, প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তে রুমার কিছু অংশে সীমিত পরিসরে পর্যটকদের প্রবেশের অনুমতি মেলেছে। তবে এখনো কেওক্রাডং, রেমাক্রি ও রিঝুক ঝর্ণা মতো বিখ্যাত স্পটগুলো পুরোপুরি উন্মুক্ত হয়নি। এতে একদিকে স্থানীয়রা কিছুটা স্বস্তি পেলেও পূর্ণ উন্মুক্তের দাবি জানাচ্ছেন।

রুমা ট্যুর গাইড সমিতির সভাপতি বলেন, আমরা পর্যটন নির্ভর জীবিকা নির্বাহ করি। বর্তমানে আংশিক উন্মুক্ত হওয়ায় আমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। তবে যত দ্রুত সম্ভব আসন্ন শীতের সব পর্যটন স্পটগুলো উন্মুক্ত করে দিলে আরো ভাল হবে বলে মনে করেন।

রুমার পর্যটন খাত দেশের একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত হিসেবে পরিচিত। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এই খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত পূর্ণ উন্মুক্ত করা গেলে পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে এবং এলাকার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে।

বান্দরবানের রুমা বাসিন্দা এক ব্যবসায়ী বলেন, পর্যটকরা এলে শুধু ব্যবসা নয়, এলাকার সংস্কৃতিও সমৃদ্ধ হয়। তাই আমরা চাই, যত দ্রুত সম্ভব পর্যটন স্পটগুলো পুরোপুরি খুলে দেওয়া হোক।

রুমার পর্যটনকেন্দ্র আংশিক উন্মুক্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে পূর্ণ উন্মুক্তের অপেক্ষায় দিন গুনছে পর্যটন সংশ্লিষ্টরা। প্রশাসন ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টা থাকলে খুব শিগগিরই রুমার পর্যটন শিল্প আবারও প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

লংগদুতে ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

রুমায় পর্যটকদের জন্য পূর্ণ উন্মুক্তের প্রত্যাশায় এলাকাবাসী

ছবি : প্রতিকী

 

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় ছোট ভাইয়ের সঙ্গে খেলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরি

বার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অর্জিত চাকমা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নিজেই ঘরের দরজার পর্দা গলায় পেঁচায়, যা ফাঁস লেগে যায় তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে
ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রুমায় পর্যটকদের জন্য পূর্ণ উন্মুক্তের প্রত্যাশায় এলাকাবাসী

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযা পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিরা ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন।

লংগদুতে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

রুমায় পর্যটকদের জন্য পূর্ণ উন্মুক্তের প্রত্যাশায় এলাকাবাসী

 

আবু বককর, লংগদু (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুভেচ্ছা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে লংগদু উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি জনাব মো. তোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. আবুল কালাম আজাদসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপজেলা বিএনপির অংগ ও সহযোগি সংগঠনের নেতারা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দিবসটির স্মৃতিচারণ করেন।

×