রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
শিরোনাম:

খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম
1 বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

 

বিশেষ (খাগড়াছড়ি) প্রতিবেদক :

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে সেনাবাহিনী। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল জিয়ানগর এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় ৩ বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর দেড় টার দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী। অভিযুক্তকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনায় স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

এলাকাবাসীর মতে, এ ধরনের দ্রুত পদক্ষেপ অপরাধ দমনে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম
খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

 

ডেক্স রিপোর্ট, সিএইচটি বার্তা :

রাঙামাটি জেলাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কুশল বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে কুশল বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রাক্কলনিক মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আবু খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রকৌশলী, সহকারী প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৩৯ জন অংশগ্রহণ করেন।

পুনর্মিলনীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের চাকরি জীবনের বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন। কুশল বিনিময় করেন।

অসুস্থ হাতিকে ছেড়ে যায়নি হস্তিনী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ৪:৩৪ পিএম
খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

 

নিজস্ব প্রতিবেদক, লংগদু :

পাহাড়ি জনপদ রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম এলাকায় দীর্ঘদিন ধরে অসুস্থ পুরুষ বুনো হাতিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) হাতিটিকে চিকিৎসা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙামাটি কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)’র ভেটেরিনারি সার্জারি বিভাগের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ডুলাহাজারা সাফারি পার্ক এবং সিভাসু’র একটি যৌথ বিশেষজ্ঞ দল সফলভাবে একটি অসুস্থ বন্যহাতি উদ্ধার করে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেছে। দুর্গম পার্বত্য এলাকায় এই জটিল অপারেশনটি সফল করায় পুরো টিমের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী এক সপ্তাহ পর্যন্ত খাবারের মাধ্যমে হাতিটিকে ওষুধ খাওয়ানো হবে বলে জানান।

 

চিকিৎসার সময় পুরুষ হাতিটিকে ছেড়ে যায়নি স্ত্রী হাতিটি। তাই নিরাপত্তাজনিত কারণে পুরুষ হাতিকে চিকিৎসার সময় স্ত্রী হাতিকেও চেতনানাশক ইনজেকশন দেয়া হয় বলে বন বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছে।

কাপ্তাইয়ে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম
খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতবনবধি :

​”উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাইয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা।

​শনিবার (১১ এপ্রিল) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন ও সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল ১০টায় কিন্নরী সম্মেলন কক্ষে শুরু হয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের গাণিতিক ও বৈজ্ঞানিক মেধা প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে।সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,​”বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে দেশ যত বেশি উন্নত, তারা বিশ্বে তত বেশি শক্তিশালী। বহিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের আগামী প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী চিন্তায় পারদর্শী করে গড়ে তুলতে হবে।

“উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী,  সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি স্টল পরিদর্শন করেন। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি উদ্ভাবনী প্রযুক্তি ও বিজ্ঞানের নানা আধুনিক প্রকল্প উপস্থাপন করেন, যা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়। একই দিন দুপুর ২টায় অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্টলগুলোর উদ্ভাবনী গুরুত্ব ও প্রকল্পের তাৎপর্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে প্রশাসনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির এই আয়োজনের মধ্য দিয়ে দিনটি সফলভাবে সম্পন্ন হয়।

×