শিরোনাম:

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী ও মিলাদ অনুষ্ঠিত

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী ও মিলাদ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার :

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি মেধা যাছাই প্রতিযোগিতা – ২০২৬ এর চুড়ান্ত ফলাফল এবং শাহাদাত বার্ষিকী আলোচনা, মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ‘২৬ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকায় সময় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটির পরিচালক ও উদ্যোক্তা ইয়াছিন রানা সোহেলের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের টিম মেম্বার সীমা ত্রিপুরার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আবু মোহম্মদ সিদ্দিক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি সেক্টর কমান্ডার, বিজিবি, রাঙ্গামাটি। গেস্ট অব অনার কর্নেল একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি, সদর জোন।
বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) মনীষ দেওয়ান ,রাঙ্গামাটি জেলায় প্রথম পতাকা উত্তোলনকারী। সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো) সাবেক মেয়র, রাঙ্গামাটি পৌরসভা।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জেলা শিক্ষক সমিতির সভাপতি রনতোষ মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক অ্যাড. জামাল হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে যারা জীবন বাজি রেখে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তারা নিঃসন্দেহে জাতির শ্রেষ্ঠ সন্তান।

খাগড়াছড়ি দিঘীনালা সেনাবাহিনী জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছে হাজারো রোগী

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী ও মিলাদ অনুষ্ঠিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন দিঘীনালা জোন আয়োজনে দিঘীনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অফ চিটাগং পোস্ট সিটি ও চিটাগং খুলশী সেন্টাল এবং বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশন সহযোগিতায় চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং লায়ন্স ক্লাব অফ চিটাগং প্রগ্রেসিভ সাউথ সার্বিক তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যম্পেইন মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পে ১ হাজারো অধিক সেবাগ্রহীতাকে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ২ শতাধিক রোগীকে চশমা বিতরণ করা হয়। ক্যাম্পে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী মাসের ১৬ মে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে ১ শত ৫০ জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে বলে জানান।

অভিজ্ঞ চক্ষু চিকিৎসক ও দিঘীনালা জোনের আবাসিক চিকিৎসক, লায়ন্স চক্ষু হাসপাতালের অপ্টমেট্রিস্ট কাজী আহম্মদ রিফাত চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করা হয় ।

চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নে দীঘিনালা জোন অধিনায়ক লে: কনেল মো: আল আমিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সেবাদানকারীরা বলেন, খাগড়াছড়ি জেলায় পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দিতে এই কার্যক্রম। চোখে ছানি অপারেশনের জন্য শনাক্তকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী ও মিলাদ অনুষ্ঠিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-

বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে ছুঁটে আসেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক  VL পাংখোয়া। মঙ্গলবার (২১ এপ্রিল)  দুপুরে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তয় তলায় তিনি প্রিয় নেতা সভাপতির সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে কথাবার্তা বলেন। এবং সভাপতির সুবিধা-অসুবিধা কথা জানেন।

এছাড়াও কাজে ব্যস্ত থাকার কারণে যথাসময়ে আসা সম্ভব না হলেও ফোনে সবসময় খবর নিতেন এবং আজকে স্ব-শরীরে দেখতে আসেন বলে জানান সভাপতি এমএ সালাম ফকির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় ধন)। মোঃ ইসহাক, মোঃ অলি, ফাক্কো চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। VL পাংখোয়া একজন মানবাধিকার বিষয়ক সম্পাদক,, জিয়া প্রজন্ম দল – রাঙামাটি জেলা ও সাধারণ সম্পাদক, কৃষক দল – বিলাইছড়ি উপজেলা শাখা।

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১০২৮

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী ও মিলাদ অনুষ্ঠিত

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই পরীক্ষা শুরু হয়।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়সীম বড়ুয়া জানান, এ বছর উপজেলায় সর্বমোট ১ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মোট ৯ শত ৩ জন পরীক্ষার্থী তিনটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রগুলো হলো— বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। উপজেলার একমাত্র কেন্দ্র কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় ১ শত ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষার প্রথম দিন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিশেষ ভিজিল্যান্স টিমের সদস্য প্রভাষক পংকজ দাশ ও প্রভাষক জনি দে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে।

×