আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিল উপজেলা বিএনপি
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় ১ হাজারের বেশি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলীকদম উপজেলাধীন চৈক্ষ্যং ইউনিয়ন, আলীকদম সদর ইউপি, নয়াপাড়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১ হাজারের বেশি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্হাপনায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ জরুরি ত্রাণ বিতরণ করা হয়। অনেক পরিবার বন্যার কারণে ঘরবাড়ি, গৃহস্থালির সামগ্রী ও জীবিকার উপকরণ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানা যায়। এসব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন জেলা বিএনপির নেতারা।
এ সময় মো. জাবেদ রেজা বলেন, “ভয়াবহ বন্যায় আলীকদমে সাধারণ মানুষ আজ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই কঠিন সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিটি নেতাকর্মী আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। আলীকদম উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই দুর্যোগ পুরোপুরি কাটিয়ে ওঠা পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মাশুক আহমেদ, সাবেক সিঃ যুগ্ন আহব্বায়ক জুলফিকার আলী ভূট্রো, সাবেক যুগ্ম আহব্বায়ক মো. ইউনুচ মিয়া, সাবেক যুগ্ম আহব্বায়ক মো. মনচুর আলমসহ, যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।

| ১৫ জুলাই ২০২৬






