সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:

রামগড়ে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
11 বার পড়া হয়েছে
রামগড়ে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

ছবি- প্রতিকী

 

সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড়ে জোসনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে তিনি মারা যান।

রামগড় থানা পুলিশ ও নিহতের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর রাতে রামগড়ের নাকাপা এলাকায় ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী জাফর আহমদের সঙ্গে জোসনা আক্তারের কথা কাটাকাটি হয়। পরে তিনি ঘরে থাকা ঘাস মারার কীটনাশক পান করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

অসুস্থ অবস্থায় প্রথমে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল, খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর পর পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে এ ঘটনায় নিহতের বাবা আমির হোসেন রামগড় থানায় লিখিতভাবে অপমৃত্যুর সংবাদ দেন। এর ভিত্তিতে রামগড় থানায় অপমৃত্যু মামলা নম্বর-১০, ২০ সেপ্টেম্বর ২০২৬ রুজু করা হয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি। মৃত্যুর কারণ ও ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তদন্ত চলছে।।

রামগড়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
রামগড়ে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

 

সাইফুল ইসলাম, রামগড় :

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা ও নাশকতার আশঙ্কা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে রামগড় উপজেলা ও পৌর এলাকার নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশাহ এর নেতৃত্বে পুলিশ বক্সের সামনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জননিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তারা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবেন।

জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
রামগড়ে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা অভিভাবক দীপন তালুকদার (দীপু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতৃবৃন্দ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মার্মা ও তিমথী খ্যং, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা।

এছাড়া বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহ-সভাপতি অ্যালান চাকমা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক অংচা মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিলাইছড়ি উপজেলা জাসাসসহ বিএনপির কার্যক্রম আরও সক্রিয় করার পাশাপাশি সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে উপজেলার জনগণের প্রতি দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে গিয়ে চবি শিক্ষার্থী নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম
রামগড়ে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে সাজিদ শাহরিয়ার শানম (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শিলছড়ি সীতারঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সাজিদ শাহরিয়ার শানম নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নরসিংদী ও চট্টগ্রাম থেকে আসা ৯ পর্যটকের একটি দল কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার সীতার পাহাড় ও জুম পাহাড় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে দুপুর দুইটার দিকে তারা শিলছড়ি সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে হাত-মুখ ধোয়ার জন্য নামেন। এ সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান সাজিদ। মুহূর্তেই নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।

তার সঙ্গে থাকা বাকি আট পর্যটক হলেন—শাকিব মাহমুদ, সাইফুল ইসলাম, জুনায়েদ আহমেদ, আবদুল নূর তুষার, এনামুল সরকার, জুবায়ের হুসাইন, এমরান হোসেন ও নূর মোহাম্মদ শাকিল।

ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি দল ও স্থানীয় লোকজনের যৌথ সহায়তায় কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

×