দীঘিনালার পানছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান উদযাপন
রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার পনছড়ি বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুত্রুবার ৬ নভেম্বর দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের পনছড়ি বনবিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে বিহার প্রাঙ্গণে ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা ও পুণ্যার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় সকালে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শান্তি প্রিয় চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞান জীত চাকমা, দিঘীনালা প্রেস ক্লাবের সভাপতি মো: আল আমিন। অনুষ্টানে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্তিত ছিলেন শুভপ্রিয় মহাস্থবির ভান্তে, লংগদু তিনটিলা বিহার অধ্যক্ষ ধর্মালোক মহাস্থবির ভান্তেসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে মৈত্রী, করুণা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়। পাশাপাশি ধর্মীয় ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল প্রাণীর সুখ-শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সহ বিকেলে উপস্থিত ভিক্ষু সংঘ উদ্দেশ্যে মহান কঠিন চীবরও কল্পতরু দান করা হয়।

| ৬ নভেম্বর ২০২৬










