| ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি:

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ঐতিহ্যের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে। ১৪ নভেম্বর শনিবার সকাল ৯ ঘটিকায় ঐতিহ্যের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আদোমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, ৩২০নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান ক্যসুইথুই চৌধুরী, হেডম্যান পাড়া বিহার পরিচালনা কমিটি ভারপ্রাপ্ত ক্যচিং মারমা, রাজস্থলী প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি চাইথোয়াইমং মারমা, বিএনপি সাধারণ সম্পাদক মংঞোই মারমা, সাবেক নির্বাহী প্রকৌশলী মংসুইখই মারমা, মংহলাঅং মাষ্টার সম্পাদক মংসাথোয়াই মারমা প্রমূখ।

এ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ভদন্ত খেমাচারা মহাথেরো, নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহার সভাপতিত্ব করেন হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ভদন্ত নাইন্দাওয়াসা মহাথেরো। এর পর সকালে বুদ্ধের ধর্মের গান বাজিয়ে ধর্মের পতাকা উত্তোলন করা হয়। বিগত বছরের ন্যায় এবছর ভাবগাম্ভীর্যের ৬৪তম হিসাবে হেডম্যান পাড়া কেন্দ্রীয় পালন করা হয়েছে। বিভিন্ন এলাকায় হতে বুদ্ধের ধর্মের লম্বীরা মারমা নরনারী ছোট বড় শিশুরা দায়ক দায়িকারা সমাবেত হয়েছে।

এ কঠিন দানোৎসব অনুষ্ঠানে দুর দুরান্ত হতে আগত ৬০ জন ভিক্ষুকে চীবর দান টাকা পয়সা দান পিন্ড দান ফলফ্রুট পানীয়জল দান খাবারের ছোয়াইং দান করা হয়। গৌতম বুদ্ধের আর্দশের রীতিনীতি অনুসারী বুদ্ধ জাতি কঠিন চীবর দানোৎসব উৎসব পালিত হয়েছে। দুপুরে হাজার বুদ্ধ ধর্মের প্রাণ ছোট বড় দায়ক দায়িকারা অতিথি কে খাবার আহার ভোজন ব্যবস্থা করা হয়েছে।

ভদন্ত খেমাচারা মহাথেরো সহ নাইন্দাওয়াসা মহাথেরো দায়ক দায়িকারা উদেশ্য প্রতি ধর্মের দেশনায় জাতক সহ ত্রিপিটক পাঠ শুনানো হয়েছে। কঠিন চীবর দানোৎসব মানে অর্থ কঠিন চীবর ২৪ ঘন্টা ভেতর তৈরি করে চীবন দান করা মানে কঠিন চীবর দানোৎসব আখ্যায়িত করা হয়েছে।

শেষান্তে ভদন্ত নাই ন্দাওয়াসা মহাথেরো সকল ধর্ম বর্ণ নির্বিশেষে জাতির উদেশ্য বিশ্বশান্তি মঙ্গল কামনায় করা হয়। উল্লেখ্য, দুপুরে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ইনচার্জ পরিদর্শন করতে দেখা গেছে।

বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫০তম কঠিন চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে দেব-মনুষ্যসহ চক্রবালবাসীর হিত, সুখ, শান্তি ও মঙ্গল কামনায় ১২ ঘণ্টাব্যাপী অভিধর্ম পিটকের মহান পট্ঠান পাঠের আয়োজন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ, অতিথি আপ্যায়ন, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, উদ্বোধনী পর্ব, ধর্মীয় সংগীত পরিবেশন, কঠিন চীবর দান, ধর্মসভা, ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।

দিনব্যাপী ধর্মসভায় প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের গোল্ডেন টেম্পলের অধ্যক্ষ বিরচনা পঞ্ঞা মহাথের। এতে সভাপতিত্ব করেন বান্দরবানের রোয়াংছড়ির পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগগাশ্রী মহাথেরো। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী মৈত্রী বিহার কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিনয়তিষ্য মহাথের এবং প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সত্যপ্রিয় মহাথের।

এ সময় ভিক্ষুসংঘের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধর্মানন্দ মহাথের, অভয়তিষ্য থের, অগ্রবংশ থের, ধর্মপ্রিয় ভিক্ষু, জ্যোতি লংকার ভিক্ষু, ধাম্মা দীপা ভিক্ষু, বুদ্ধ জ্যোতি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘের সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, হেডম্যান নির্মল তঞ্চঙ্গ্যা, বিহার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্ত তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ডালিম তঞ্চঙ্গ্যা, নির কার্বারীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও অন্যান্য হেডম্যান।

দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দায়ক-দায়িকা, পূর্ণ্যার্থী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ দিলারা আক্তার অহির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রামগড় প্রেস ক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু ও সম্পাদক নিজাম উদ্দিন (যুগান্তর)-এর নেতৃত্বে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং রামগড় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও দিলারা আক্তার অহি বলেন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি রামগড় উপজেলা প্রশাসনের জনবান্ধব কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রামগড় প্রেস ক্লাবের সহসভাপতি শুভাশীষ দাস ও মো. বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মো. মোশারফ হোসেন, অর্থ সম্পাদক সাহাদাত হোসেন কিরণ, সদস্য এমদাদ খান, মাসুদ রানা, সাহেদ রানা ও সাইফুল ইসলাম এবং সহযোগী সদস্য জহিরুল ইসলাম ও তুহিন নিজামসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীঘিনালা গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত

 

রুপম চাকমা, দিঘীনালা উপজেলা প্রতিনিধি :

দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে চতুর্থবারের মতো পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে বুদ্ধপূজা, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ড দানসহ নানা বিধ দান করা হয়।

অনুষ্টানে মিলন কান্তি চাকমার চঞ্চালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন বাবুল চন্দ্র চাকমা, অনুষ্টানে প্রধানে অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নন্দ বংশ মহাস্হবির ভান্তে বাচাঁ মরং তিরত্ন বৌদ্ধ বিহার, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুগত বংশ মহাস্থবির, ছোট মেরুং বিশ্ব শান্তি মৈত্রী ভাবনা কুঠিন, গুলছড়ি মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞা সৃষ্টি ভিক্ষু উপস্তিত ছিলেন।

অনুষ্টানে সুগত বংশ ভান্তে বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে দানশীলতা, মৈত্রী, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। পাশাপাশি সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেব নন্দবংশ ভান্তে।

অনুষ্ঠানে তিনি বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা দান, শীল ও ভাবনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জীবনে দান, শীল ও ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দানের মাধ্যমে মানুষের মধ্যে উদারতা সৃষ্টি হয়, শীল মানুষকে নৈতিক ও সৎ জীবনযাপনে অনুপ্রাণিত করে এবং ভাবনার মাধ্যমে মনের প্রশান্তি ও আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই। সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে মৈত্রী, করুণা ও পরোপকারের মনোভাব নিয়ে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি।

এবং বিকেলের পর্বে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য কল্পতরু ও মহান কঠিন চীবর দানের মধ্যেদিয়ে দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

×