গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে আবেদনকৃত
| ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম:

আত্মনির্ভরতার পথে : মৌমাছি পালনে আদিবাসী অধিকার ভোগী বিলাইছড়ি মৌইন পাড়া, ​রাঙ্গামাটি: EU-এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) পরিচালিত এবং হিল ফ্লাওয়ার (Hill Flower) কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের অধীনে মৌমাছি পালন প্রশিক্ষণ গ্রহণের পর এক আদিবাসী অধিকার ভোগী তার নতুন জীবিকা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ​ছবির এই আদিবাসী অধিকার ভোগী তার প্রশিক্ষণ শেষে পাওয়া আধুনিক কাঠের মৌমাছির বাক্স (Bee Box) প্রস্তুত করছেন। পাহাড়ের পরিবেশ উপযোগী এই বাক্সগুলি দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু উৎপাদন করা সম্ভব। স্থানীয়ভাবে এই ধরনের উদ্যোগ শুধু তার পারিবারিক আয়ের উৎস বৃদ্ধি করবে না, বরং এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনেও সহায়ক হবে। এই প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের অতি দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু সহনশীল জীবিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেস্ক নিউজ
১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ পিএম

আজ ১৪ নভেম্বর ‘২৬ইং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রাপ্ত উপাত্ত পর্যালোচনা বিষয়ক স্টেকহোল্ডার সেমিনার অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ বি এম আবদুস সাত্বার প্রধানমন্ত্রী মূখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্যমন্ত্রী এড. দীপেন দেওয়ান এমপি, মহিলা সংরক্ষিত আসন মিজ মাধবী মার্মা, এমপি ও মিজ আন্না মিনস্ এমপি (সংরক্ষিত) নাটোর ও নওগাঁ। অনুষ্টানটি সভাপতিত্ব করেন মো: ফিরোজ সরকার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

×