প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ৯:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

রামগড়ে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বিএনপি পরিবারের উদ্যোগে স্থানীয় জনসাধারণ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে রামগড় লেকপাড় এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফছার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত উল্ল্যাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই লেকপাড় এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন