প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ৩:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ই মার্চ) ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

আরও উপস্থিত ছিলেন ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সহকারী সার্জন ডাঃ ওমর ফারুক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভাঃ) ডা. মোহাম্মদ গোলাম আজম, ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, বিউবির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, উপজেলা প.প. কর্মকর্তা অসীম চাকমা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরণ তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যা প্রমূখ।

একই সাথে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষেও আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন