সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদমে মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে স্হানীয় অসহায় দরিদ্র পরিবারে পাশে দাঁড়িয়েছে মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহব্বায়ক মো. ইউনুচ মিয়া।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪ ঘটিকার সময় আলীকদমে মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে স্থানীয় ৬ শত অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগত টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
মো. নরুল আমিন ও আয়েশা বেগম বলেন, মরহুম আলহাজ্ব খুইল্যামিয়ার চেয়ারম্যানের ছেলে মো. ইউনুচ মিয়া আমাদের কে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি উপহার দিয়েছে আমরা অত্যন্ত আনন্দিত। এ উপহার না পেলে এবার ঈদে আমাদের অনেকের নতুন কাপড় পড়া সম্ভব হতো না বলে জানান।
মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহব্বায়ক মো. ইউনুচ মিয়া বলেন, এলাকার অসহায়-দরিদ্র পরিবার কে সহযোগীতা করতে পেরে অনেক আনন্দ লাগছে। এবারে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৬ শত পরিবারের মাঝে উপহার সামগ্রী দিয়েছি। আগামীতে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান।

অনলাইন ডেস্ক