রুপম চাকমা, দিঘীনালা :
খাগড়াছড়ি জেলার দিঘীনালা বোয়ালখালি নতুন বাজারে ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে স্থানীয় মার্কেট, ফুটপাতের দোকান ও অস্থায়ী স্টলগুলো।

বোয়ালখালি বাজারের কাপর ব্যবসায়ী মো: মুক্তার হোসেন জানান, পুরো রমজান মাস জুড়ে বেচাকেনা মোটামুটি ভালো থাকলেও ঈদের ঠিক আগের কয়েক দিনে বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। বিশেষ করে পোশাক, জুতা, প্রসাধনী ও শিশুদের সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি। অনেক দোকানে নতুন ডিজাইনের কাপড় ও ফ্যাশনেবল পোশাক ক্রেতাদের আকৃষ্ট করছে।
ক্রেতারা বলছেন, কর্মব্যস্ততার কারণে অনেকেই আগে কেনাকাটা করতে পারেননি। তাই শেষ মুহূর্তে পরিবার-পরিজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভিড় করছেন। কেউ কেউ আবার দাম কমার আশায় ঈদের কাছাকাছি সময়টিই বেছে নিয়েছেন।

এদিকে বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন থাকতে বলা হয়েছে।
সব মিলিয়ে, প্রাণচাঞ্চল্যে ভরপুর দিঘীনালার ঈদ বাজার এখন উৎসবের আমেজে মুখর, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

অনলাইন ডেস্ক