মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা মারমা জনগোষ্ঠী গরীব মেধাবী স্নাতকে অধ্যয়রত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করছেন মারমা মৈত্রী শিক্ষা সহায়ক ফান্ড। মারমা মৈত্রী শিক্ষা সহায়ক ফান্ডে কমিটি সদস্য ও সমাজের বিত্তবানদের থেকে প্রতি মাসের ১শত টাকা করে উত্তোলনে টাকা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মেধাবী ২জন শিক্ষার্থীকে প্রতি মাসের শিক্ষা উপবৃত্তি প্রদান করছে।

শুক্রবার (২০ মার্চ) সকালের দোছড়ি পাড়া বিশাখা স্কুলের মারমা মৈত্রী শিক্ষা সহায়ক ফান্ড বার্ষিক সভা ও ১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। বার্ষিক সভাতে মারমা মৈত্রী শিক্ষা সহায়ক ফান্ডে কমিটি সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা সঞ্চালনায় কমিটি সভাপতি চাইহ্লাপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা নিবাসী আনাইউ চৌধুরী, আরোও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, মানিকছড়ি বাজার ব্যবসায়িক ও মারমা উন্নয়ন সংসদ সভাপতি নিংপ্রুঅং মারমা, মানিকছড়ি উপজেলায় বিএনপি যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, সেচ্ছাসেবী সংস্থা এনজিও গ্রাউস সাবেক কর্মকর্তা সাহ্লাপ্রু মারমা, বাটনাতলী মৌজা প্রধান মংসানু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর উহ্লাসাই মারমা, খাগড়াছড়ি কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদ সাংগঠনিক সম্পাদক সাথোয়াই মারমা(আপ্রুসি), মিলকি মারমা, মারমা মৈত্রী শিক্ষা সহায়ক ফান্ড প্রতিষ্ঠাতা অংগ্য মারমা, বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা শাখা সভাপতি উষাজাই মারমা, দোছড়ি পাড়া বিশাখা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চিংহ্লামং মারমাসহ শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা বক্তারা বলেন, মারমা জাতির অর্থনৈতিক অভাবে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত। অর্থ অভাবে উচ্চ শিক্ষায় গ্রহন করতে পারেন মেধাবী মারমা শিক্ষার্থীরা। আগামীতে মারমা সমাজের মেধাবী গরীব শিক্ষার্থীদের শিক্ষা সহযোগিতা হাত বাড়িয়ে দেয়ার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক