প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ । ৫:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরের কলাবাগান বৈঠকস্থ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নুরুল আফছার, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, দপ্তর সম্পাদক এডিশন চাকমা, রামগড় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং রামগড় পৌর জিয়া পরিষদের সভাপতি কাশেম আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জিয়া পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জিয়া পরিষদকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন