প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ । ৫:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

সারা দেশের মতো দিঘীনালায় চলছে জ্বালানি তেলের সংকট

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা (খাগড়াছড়ি) :

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় সারাদেশের মতো চলছে তেলের তীব্র সংকট। দিঘীনালা উপজেলার বিভিন্ন পাম্পে ঘুরে দেখা যায় অধিকাংশ তেলের পাম্প বন্ধ রয়েছে। কিছু কিছু পাম্প তেল দিলেও তা চাহিদার তুলনায় খুবই কম।

বিভিন্ন পাম্প ঘুরে জানা গেছে, রাতের আঁধারে অধিক টাকার বিনিময়ে অবৈধভাবে তেল বিত্রুয় হচ্ছে। এতে করে তেলের আরো তীব্র সংকট দেখা দিচ্ছে। পাম্প গুলোতে তেল পাওয়া না গেলেও অধিক টাকার বিনিময়ে খুচরা দোকানগুলোতে তেল পাওয়া যাচ্ছে। যেখানে সরকার নির্ধারিত অকটেন ১২০ টাকা লিটার ধার্য করা হয়েছে। সেখানে প্রতি লিটার তেল ২০০ থেকে ২৫০ টাকার বিনিময়ে এইসব দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর নজরধারির ফলে গতকাল রাতে উপজেলার বাবুছড়া বাজারে সেনাবাহিনীর কর্তৃক দুই ব্যবসায়ীকে তেলসহ আটক করে। তবে তাদেরকে শর্তস্বাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।

গ্রাহকরা অভিযোগ করেন যে, নির্দিষ্ট কিছু পাম্পে তেল দেওয়ার নামে পাম্পগুলো দিনে দুই এক ঘন্টা চালু রেখে কিছু গ্রাহকদের তেল দিয়ে আবার বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় জনমানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে দেশের জ্বালানি খাত একেবারে অচল হয়ে পড়বে। জ্বালানি খাত অচল হওয়া মানে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হওয়া। এমন অবস্থায় সরকারকে আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন