মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি মানিকছড়ি ঐতিহ্যবাহী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশ তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব আয়োজনে মরহুম আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেলে দিকে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই শক্তিশালী দল ফাইনালে মুখোমুখি হয়েছে হাইসাব এন্টারপ্রাইজ ও রাজপাড়া মৈত্রী যুব সংঘ দল। খেলায় নির্ধারিত সময়ে কোন দলের গোল করতে পারিনি। শেষে ট্রাইবেকারে মাধ্যমে ৩-১ গোলের ব্যবধানে রাজপাড়া মৈত্রী যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাইসাব এন্টারপ্রাইজ।

উক্ত জমকালো ফাইনাল ফুটবল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির আসনে সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। কামাল উদ্দিন দীপ্ত সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন, লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস্ আজিজি, পিএসসি, জি অধিনায়ক, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দকছড়ি জোন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, মানিকছড়ি সাব-জোন সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোঃ এনামুল হক এনাম, জেলা যুবদলে সভাপতি মোঃ সবুজসহ উপজেলা ও জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। সন্ধ্যায় দেশের জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি ও রাজিবসহ আরও বেশ কয়েকজন তারকা শিল্পী উপস্থিত থেকে দর্শকদের মাতিয়ে তুলেন।

অনলাইন ডেস্ক