প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

বাঘাইছড়িতে যুবদল নেতার স্থায়ী বহিষ্কার

অনলাইন ডেস্ক

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌর শাখার এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ‎ ‎শনিবার (২৮ মার্চ) সকালে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মোঃ নূর কবিরকে সকল সাংগঠনিক পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাঙ্গামাটি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। একই সঙ্গে বাঘাইছড়ি পৌর শাখার আহ্বায়ক মোঃ নিছাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুক সিদ্ধান্তটি অনুমোদন করেন। ‎ ‎

এছাড়া, বহিষ্কৃত ওই নেতার সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন