বিশেষ প্রতিবেদক:
বর্ণিল আয়োজনে চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের বাসন্তী পূজার মহানবমী অনুষ্ঠান সম্পন্ন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা আয়োজিত বাসন্তী পুজোয় বসন্ত উৎসব ও মিলন মেলার ৪র্থ দিন মহানবমীতে আলোচনা ও সংবর্ধনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নিবাস দাশ সাগরের সভাপতিত্বে ২৭ মার্চ ২০২৬ শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাৎ হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। প্রধান বক্তা আবু সুফিয়ানের সাথে ছিলেন নকীব উদ্দিন ভুঁইয়া (চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক), জিয়াউর রহমান জিয়া (এপিএস) মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল), মোঃ ফখরুল ইসলাম শাহীন (যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রদল)। চট্টগ্রাম-৯ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ানের সাথে আন্তর্জাতিক বিশ্বতান টীমের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎকার করেন।
আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা লেকচারার নরেন সাহা, সভাপতি অপর্ণা চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, সাংসদ মোহাম্মদ আবু সুফিয়ান আন্তর্জাতিক বিশ্বতান এর শীতের গীত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক