প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ১১:০৮ এএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

অনলাইন ডেস্ক

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ২৭ বিজিবি জোনের বিশেষ অভিযানে টিএন্ডটি কলোনি নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। ‎

রবিবার (২৯ মার্চ) বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল ২৮ মার্চ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় একটি টহল দল টিএন্ডটি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে।

নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮৭.৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩,৯৪,৪৭০ টাকা। ‎

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তৎপরতা বাড়ালেও বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে এসব কর্মকাণ্ড দমনে কাজ করে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন