প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ১২:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সাজেকে ফের কালবৈশাখীর তাণ্ডব ২৪টি পরিবার গৃহহারা

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে আবারও আঘাত হেনেছে ভয়াবহ কালবৈশাখী ঝড়। আকস্মিক এই ঝড়ের তাণ্ডবে সাজেক ইউনিয়নের ৭নং ওযার্ডের অরুন পাড়া এলাকায় অন্তত ২৪টি পরিবার গৃহহারা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

রবিবার ২৯ মার্চ সন্ধ্যার দিকে শুরু হওয়া ঝড়টি দ্রুত তীব্র আকার ধারণ করে। প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায় এবং অনেক কাঁচা ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।

ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, “হঠাৎ করেই ঝড় শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ছাউনি উড়ে যায়। এখন পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না।

 

এই বিষয়ে সাজেক ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার সাথে যোগায়োগ করা হলে তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের নাম তালিখা করার জন্য ৭নং ওযার্ডের ইউপি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপজেলা প্রশাসনের সাথেও যোগায়োগ চলছে।

উল্লেখ্য, প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে পাহাড়ি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের প্রকোপ বৃদ্ধি পায়, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন