প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৩:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

পাহাড়ের ৩শ ফিট উঁচুতে সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, লঙগদু ;

রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের তত্ত্বাবধানে স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করা হয়েছে। যা সমতল থেকে ৩শ ফিট উঁচু।

সোমবার বিকালে লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের সার্বিক দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া জন আনুষ্ঠানিকভাবে ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন।

ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে এ এলাকার প্রায় অর্ধ শতাধিক পাহাড়ি-বাঙালি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে, যা জনস্বাস্থ্য সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনকালে মেজর আল জাকারিয়া জন বলেন, পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘ-মেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেন, লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন