প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা সভা 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি মোটর সাইকেল মালিক সমবায় সমিতির এর উদ্যোগে মোটর সাইকেল সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হাসনাত জাহান খান এঁর প্রতিনিধি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ডা.) গোলাম আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, থানা অফিসার ইনচার্জ মোঃ মাজরুরুল হক এর প্রতিনিধি এস আই তানভীর আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা। সভায় সভাপতিত্ব করেন মোটর সাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি অতীশ দীপংকর চাকমা। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিমলী হেডম্যান, মেম্বার জ্যোতিময় চাকমা, কার্বারী কল্পরঞ্জন চাকমা। আরো  গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন ধনমুনি চাকমা।

সভায় লাইন্সম্যান নিয়োগের মাধ্যমে সিরিয়ালী ভাবে গাড়ী চালানো। এছাড়াও হেলমেট দিয়ে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি না চালানো, নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালানো, বাজার দিনে বাজারে ভিতরে গাড়ি না ঢুকানো, নতুন ভাড়া নির্ধারণ সহ ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন