প্রকাশের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

সাজেক পর্যটকের হারানো মুঠোফোন উদ্ধার করে ফেরত দিয়েছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়িঃ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্যালিতে ঘুরতে এসে মুঠোফোন হারিয়েছে এক পর্যটক।

পরে হারানো মুঠোফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সেনা সদস্যরা।

শনিবার (৪ এপ্রিল) পর্যটকের Samsung S23 Ultra মোবাইল ফোনটি ভ্রমণের পথে হারিয়ে যায়। পরে বিষয়টি সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনকে অবহিত করা হলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

বাঘাইহাট সেনা জোনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।  আজ সকালে ফোনটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

প্রায় এক লক্ষ টাকা মূল্যের এই মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্ট পর্যটক সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাঘাইহাট জোনের দ্রুত ও আন্তরিক উদ্যোগ তাকে মুগ্ধ করেছে।

এ ধরনের মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ড পার্বত্য এলাকায় সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকারই প্রতিফলন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন