প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড পরিসমাপ্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে প্রশাসনের আয়োজনে ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাইছড়ি উপজেলা কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি এবং বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ। অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত সৃজনশীল প্রজেক্টগুলো ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা প্রদান করেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন