মোঃ আক্তার হোসেন, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক গঙ্গারাম এলাকায় বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সাজেক ইউনিয়ন এর গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পাহাড়িদের বৈসাবি (বিজু) উৎসব উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেন বাঘাইহাট সেনা জোন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা। আরো উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, মহিলা মেম্বার সুমিতা চাকমা, কারবারি এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা। আহবায়ক বীজু উৎসব,গঙ্গারাম-বাবুধন চাকমা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় সকলে একত্রে সুষ্ঠু ও সুন্দরভাবে বৈসাবি বিজু উৎসব মর্যাদা ও গুরুত্ব তথা ভাব গম্ভীর্যের সাথে অনুধাবন করব। এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি বর্গ ও এলাকার সাধারণ জনগণ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করার জন্য আমরা সকলকে বিনীতভাবে অনুরোধ জানান। বাঘাইহাট জোন এ ধরনের কার্যক্রমে সর্বদা আপনাদের পাশে ছিল এবং থাকবে। ভবিষ্যতে এ ধরনের কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রধান অতিথি তার বক্তব্যে আশা ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক