মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়িঃ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাব’কে অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন।
আজ শনিবার (১১ এপ্রিল) সাজেক ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি খুশিরাম ত্রিপুরা ও সহ সাংগঠনিক সম্পাদক মতিরঞ্জন ত্রিপুরা এর নিকট আর্থিক সহযোগিতা প্রদান করে বাঘাইহাট সেনা জোন।
সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বৈসুক উৎসব পালনের জন্য বাঘাইহাট সেনা জোনের এই অবদানের জন্য ত্রিপুরা ইয়ুথ ক্লাবের সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের সেনা কর্মকর্তা সহ অন্যান্য সেনা সদস্যরা।

অনলাইন ডেস্ক