প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৬:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

ডেক্স রিপোর্ট, সিএইচটি বার্তা :

রাঙামাটি জেলাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের কুশল বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে কুশল বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রাক্কলনিক মোঃ আতিউর রহমানের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আবু খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রকৌশলী, সহকারী প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৩৯ জন অংশগ্রহণ করেন।

পুনর্মিলনীতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের চাকরি জীবনের বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন। কুশল বিনিময় করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন