রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :
মাইনি নদীতে ফুল বাসানোর মধ্যে দিয়ে শুরু বিজু উৎসব মাইনি নদীতে ফুল নিবেদনের মাধ্যমে বিজু-বিষু উৎসবের সুচনা দিঘীনালায় মাইনি নদীতে ফুল নিবেদনের মধ্যে চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘বিজু’ ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ‘বিষু’ শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার নির্বাহি অফিসার পারভেজ তানজীম শুভ উদ্বোধনের মধ্যদিয়ে মাইনি নদীর তীরে এ আয়োজনে অংশ নেন চাকমা ও ত্রিপুরা, বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ের নারী-পুরুষ।

ভোর থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে দল বেধে ফুল হাতে নিয়ে মাইনী নদীর তীরে জড়ো হন। পরে তারা ফুল নিবেদন করেন ‘জলবুদ্ধ’ ও ‘মা’ গঙ্গাদেবীর উদ্দেশ্য। এসময় অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামী বছর পরিবারসহ সকলের সুখ-শান্তি ও সম্মৃদ্ধি কামনা করেন তারা।
নদীতে ফুল নিবেদন করতে আসা ২নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা (জ্ঞান) বলেন, অতীতের সকল দুঃখ, গ্লানি মুছে গিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর উদ্দেশ্য ফুল নিবেদন করে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়।

বিঝু উদযাপন কমিটির আহ্বায়ক ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, প্রতিবছর জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীকে ফুল নিবেদন করে প্রার্থনা করা হয়। গতবছর সুখে-দুঃখে ছিলাম, আগামী বছরও যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, সকলের কল্যাণ কামনা করেই বিজু উৎসব শুরু করা হয়।

অনলাইন ডেস্ক