মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের আয়োজনে নতুন বোয়ালখালী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যাবসায়ীদের মধ্যে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৩৪ জন ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যাবসায়ীদেরকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
উক্ত সহায়তা প্রদান করেন দীঘিনালা জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এসময উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বোয়ালখালী বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয় ব্যাবসা প্রতিষ্ঠান।

অনলাইন ডেস্ক