প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ১২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (উপজেলা) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে বাঙালি জাতির ঐতিহ্য ও সামাজিক উৎসব বর্ষবরন ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, থানা (ভাঃ) অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রাইংখ্যং সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পরিচালক শান্তি রায় চাকমা (রায়ধন), উপজেলা বিএনপির যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, ইউএনও অফিসের সত্য কিশোর চাকমা, শিল্পকলার গানের শিক্ষক স্বপন দাশ, কার্বারী কল্পরঞ্জন চাকমা, শিক্ষক বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুমী চক্রবর্তী, উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন