প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ । ১২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

রুমায় বাংলা নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

আজ (১৪ এপ্রিল) নানা আয়োজনে সাজানো এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নববর্ষ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পহেলা বৈশাখে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

এছাড়া ঐতিহ্যবাহী “লোকজ মেলা” সকাল ১০ ঘটিকায় আয়োজন করা হবে, যেখানে স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প ও গ্রামীণ পাহাড়ী বাংঙ্গালী ঐতিহ্যকে তুলে ধরা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা। নৃত্য, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালির – পাহাড়ী ঐতিহ্যকে তুলে ধরা হবে।

পরদিন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার লিজা আক্তার বিথী উপজেলা নির্বাহী অফিসার রুমা, বান্দরবান পার্বত্য জেলা নেতৃত্বে গঠিত উদযাপন কমিটি ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আয়োজকরা জানান, সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনই তাদের মূল লক্ষ্য।

স্থানীয়দের মতে, এমন আয়োজন পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন