প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ । ১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বর চিকিৎসক ডাঃ সাবরিনা হোসেন চৈতী তিনি সুস্থ রয়েছেন বলেও জানান।

সভাপতি জানান, চিকিৎসার কোন ঘাটতি নেই। যথাসময়ে ডাক্তার, নার্স ও দায়িত্বরত কর্মচারীরা দেখতে ও খোঁজ খবর নিতেছে। জানা গেছে, গতকাল নিজ বাড়ীতে সিলিং ফ্যানে হাত কেটে গেলে দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আঘাতে তার ৪ জায়গায় কেটে গেছে। ঘটনা জানতে পেরে দ্রুত ছুটে যান উপজেলা বিএনপির রেজাউল করিম রনি, জয়সিন্ধু চাকমা, ধনমনি চাকমাসহ দলীয় নেতাকর্মীরা। এছাড়াও খবর পেয়ে  কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেনের নেতৃত্বে একদল বিএনপি নেতৃবৃন্দ সভাপতিকে দেখতে ছুটে যান।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন