মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শিক্ষা সামগ্রী, এতিমখানায় আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দীঘিনালা জোন অধিনায়ক কার্যালয়ের সামনে দীঘিনালা জোনের অধীনে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে অনুদান, খাদ্য সামগ্রী, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।
জোন সূত্রে অনুযায়ী, কয়েকটি মাদ্রাসা ও এতিমখানাকে আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসা (হেফজ), তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা এবং নুরানী কিন্ডারগার্টেন উল্লেখযোগ্য। এসব প্রতিষ্ঠানে জিরা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একটি প্রতিষ্ঠানের জন্য সোলার প্যানেল স্থাপনের আবেদনও গ্রহণ করা হয়েছে।

এছাড়া দীঘিনালার একটি লাইব্রেরির জন্য আসবাবপত্র ও বই ক্রয় এবং একটি চার্চের জন্য বাদ্যযন্ত্র কেনায় সহায়তা দেওয়া হয়। ব্যক্তিগত পর্যায়েও শিক্ষাসামগ্রী, কিতাব, সেলাই মেশিন, চিকিৎসা সহায়তা এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কয়েকজনকে জীবিকা সহায়তা হিসেবে ছাগল দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সমাজ সেবা মূলক কার্মকান্ডের অংশ হিসেবে সহায়তা পেয়ে সকলে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনলাইন ডেস্ক