প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬ । ৫:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

বান্দরবানে (টিআরসি) নিয়োগ–২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক

বান্দরবান প্রতিনিধি:

আজ ০৯ মে ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:০০ ঘটিকায় বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ–২০২৬ এর লিখিত পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি, পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মহোদয়।

পরিদর্শন শেষে বিফ্রিং এ পুলিশ সুপার মহোদয় বলেন “আমরা অত্যন্ত বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছি। বান্দরবান পার্বত্য জেলায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে শুধুমাত্র যোগ্যতম প্রার্থীকেই নির্বাচিত করা হবে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে নয়, কেবলমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে।”

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে জেলা পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দসহ বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন