প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ । ১:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজস্থলীতে ফায়ার সপ্তাহ ২০২৬ পালিত

অনলাইন ডেস্ক

 

বিশেষ প্রতিবেদক :

“অগ্নিযোদ্ধাদের একটিই পন নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই শ্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলা ফায়ার ও সিভিল ডিফেন্স ষ্টেশনে ২০ মে (বুধবার) সকাল ১০ ঘটিকায় ফায়ার সপ্তাহ-২০২৬ পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নওশেধ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ইনচার্জ অফিসার খালেদ হোসেন।

এসময় অতিথিদের সম্মূখে রাজস্থলী ফায়ার স্টেশন ইনচার্জ অফিসার প্রদীপ ত্রিপুরার নেতৃত্বে হঠাৎ আগুন লাগলে কিভাবে তা থেকে রক্ষা পাবে এবং কিভাবে আগুন নিয়ন্ত্রনে আনবে তার একটি মহড়া প্রদর্শন করেন।

 

এসময় কাব দল এবং স্কাউটসের শিক্ষার্থীরা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ নওশেধ রহমান জাতীয় পতাকা এবং রাজস্থলী থানার ইনচার্জ অফিসার খালেদ হোসেন প্রতিষ্ঠানের পতাকা উড়িয়ে ফায়ার সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন