প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ৯:০৪ এএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলীকদমে কারিতাসের উদ্যোগে পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত ‎

অনলাইন ডেস্ক

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
‎
‎বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পি এই পি – ৩ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
‎
‎শুক্রবার (২২ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জানালী পাড়া,মেরিংচর, খ্রেদিং ম্রো পাড়ায় স্বাস্থ্য ক্যাম্প বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পি এ ই পি – ৩ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
‎
‎এ সময়ে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (R M O) ডাঃ মোঃ হাসান, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে কারিতাস আলীকদম উপজেলার মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এর সঞ্চালনায় উক্ত বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।


‎
‎এতে তিনটি পাড়া থেকে আগত মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে ৩ জন শিশু থেকে হাম রুবেলা রোগ সনাক্ত পেয়েছে। উক্ত রোগীদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ র্ভতি হওয়ার জন্য প্রেরণ করা হয়েছে।
‎
‎বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের পি এ ই পি – ৩ প্রকল্পের উদ্যোগে আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর সহযোগিতায় পাড়া পর্যায়ে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইনে আগত রোগীর মাঝে বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ও ফ্রি মেডিসিন বিতরণ করা হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন