ছন্দ সেন চাকমা, রাঙামাটি :
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জীতেন বড়ুয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানানো হয়।

কর্মসূচি শেষে রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সমবেত হওয়ার দৃশ্য দেখা যায়।
সাংবাদিকরা বলেন, অবিলম্বে জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি দেওয়া এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হউক।

অনলাইন ডেস্ক