সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদমে উপজেলায় কৃষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি,পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কংগ্রেসের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো.সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান জেলার অতিরিক্ত উপ- পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা সুমন কুমার বসাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান,বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,সাবেক ভাইস চেয়ারম্যান মো.রিটন সহ সাংবাদিক,গণমাণ্য ব্যাক্তিবর্গ, কৃষক- কৃষাণীসহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রদান দেশ। এদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি সচেতনতা, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানান। কংগ্রেসে অংশগ্রহণকারী সফল কৃষকরা মাঠ পর্যায়ে অর্জিত তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প অন্যান্যদের মাঝে তুলে ধরেন। পাশাপাশি টেকসই কৃষি উন্নয়ন, বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও চাঙ্গা করার বিষয়ে নানামুখী আলোচনা করা হয়।

অনলাইন ডেস্ক