নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :
রাঙামাটিতে জেলা পর্যায়ে গঠিত অ্যাডভোকেসি প্লাটফর্মের সদস্যদের নিয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে লেপ্রসি মিশন।
সোমবার (১৫ জুন) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন লেপ্রসি মিশনের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা।
প্রশিক্ষণ কর্মসুচির শুরুতে কুষ্ঠ রোগ নির্মুলে লেপ্রসি মিশনের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. জীবক চাকমা।
প্রশিক্ষণে বলা হয় কুষ্ঠ একটি নিরাময়যোগ্য রোগ। এ রোগ সম্পর্কে ভুল ধারণা পরিহার করতে হবে। সেজন্য অ্যাডভোকেসি প্লাটফর্মের নেতৃবৃন্দকে তৎপর হতে হবে। স্থানীয় প্রশাসন, প্রথাগত নেতৃত্বকে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। সমাজে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। অনেক সময় কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিরা সামাজিকবাবে বৈষম্য শিকার হয়। তাদের ওপর কলঙ্ক লেপন করা হয়। তাই কুষ্ঠ রোগীরা চিকিৎসা গ্রহণে সম্পুর্ন সুস্থ হয়ে ওঠে তা জনসমাজে প্রচার করতে হবে।

এক্ষেত্রে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম শক্তিশালী ভুমিকা রাখতে পারে। একাজে স্থায়ীত্বশীলতার জন্য হেডম্যান কার্বারী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা অতি প্রয়োজন বলে উল্লেখ করা হয়। একই সাথে নারী সংগঠন ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কুষ্ঠ রোগে আক্রান্ত, প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। সমাজে তাদেরও সমান সুযোগ ও অধিকার রয়েছে সে বিষয়টি তাদেরকে সচেতন করার আহবান জানানো হয়। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়৷ প্রশিক্ষণে রাঙামাটির জুরাছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর, কাউখালী, কাপ্তাই, বরকল, রাঙামাটি সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ২৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনলাইন ডেস্ক