প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ১২:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কঠোর অবস্থান নিয়েছে দীঘিনালা পুলিশ।

মঙ্গলবার ২৩ জুলাই ভোর সকালে জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক লারমা স্কয়ারে বোয়ালখালি নতুন বাজার ও দীঘিনালা সরকারি ড্রিগী কলেজ গেইটসহ এলাকা ও বিভিন্ন কৌশলগত স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন।

দীঘিনালা ডিউটিরত পুলিশের এস আই মো: কাজী বখতিয়ার হোসেন জানান, কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কিংবা জনশৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন