সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরের ২৫ কোটি বৃক্ষ রোপন- কর্মসূচির আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কীমসূচীর আওতায় গাছের চারা, জৈবসার ও খুটিঁ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ব্রীজ ঘাট হতে উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় নিজেই উপস্থিত থেকে এইসব চারা বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা, বাবুলাল তঞ্চঙ্গ্যা, কার্বারী- থুইপ্রু মারমা ও রুপকুমার চাকমা । আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমনগুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, বদিউল আলম, সুকান্ত কুমার মোদক,অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর রাজেন তঞ্চঙ্গ্যা প্রমূখ।
জানা গেছে, ২৬০ জন কৃষক/ কৃষাণী ব্যক্তি ১০ প্রতিষ্ঠানে মোট ১৪০০ চারা বিতরণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক