চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি :
সারা দেশের ন্যায় রাঙামাটির জেলা রাজস্থলীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা আজ। উপজেলার একটি মাত্র কেন্দ্র রাজস্থলী সরকারি কলেজ। এ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ২শ’ ৬১ জন নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ।
তিনি জানান, এ উপজেলার দুইটি সরকারি কলেজ ও রাঙ্গুনিয়ার পদুয়া ডিগ্রি কলেজ মিলে কেন্দ্রে সর্বমোট ২শ’ ৬১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে আজ ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপর দিকে সরকারের নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, যাতে করে কন্টোল রুমের কার্যালয় হতে বসে শ্রেণী কক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।
অতিরিক্ত দায়িত্ব রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩টি কলেজের পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেছেন এবং শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাহিরের পরিবেশ ছিল শান্ত অভিবাবকদের আনাগোনা নজরে পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করে আসছে বলে জানান ।

অনলাইন ডেস্ক