প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ২:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন —– ইউএনও মো. জাকির হোসেন

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

বিলাইছড়িতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কর্মকর্তা, সাংবাদিক এবং প্রথাগত নেতা- নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।

তিনি সোমবার (০৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা কনফারেন্স রুমে এই মত বিনিময় বা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, রেঞ্জার আব্দুর রাজ্জাক, এস.আই তানভীর আলম, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন