সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বিলাইছড়িতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এরঁ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন উপজেলা বিএনপি।
সোমবার (৬ জুলাই) দুপুরে ইউএনও’র নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ( রায় বাবু), কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, সহ- সভাপতি মো. আলমগীর হোসেন সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা এবং ফরুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা,জাকির সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অনলাইন ডেস্ক