প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১২:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বিলাইছড়ি সেনা জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

২৯ বীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে জোনের অধীনস্থ তাংখুইতাং আর্মি ক্যাম্প হতে মাইন্দা ছড়া পাড়ার যুবদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯:৩০ মিনিটে স্পেশাল অপারেশন বেইস ক্যাম্পের আওতাধীন মাইন্দাছড়া পাড়ায় বিএ-১০২৬৭ মেজর মোঃ সাকিব হাসান (২৯ বীর)-এর নেতৃত্বে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পাহাড়ি যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পাড়ার খেলোয়াড়দের মাঝে ০১টি ফুটবল এবং ১১টি জার্সি বিতরণ করা হয়।

উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়েছে বলে প্রতীয়মান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন