প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ২:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, উদ্যোগে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েবছে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার। শনিবার (১১ জুলাই) দুপুর ২টার সময়ে দীঘিনালা মাল্টিপাস কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানের উদ্যোগে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণ, শুকনো খাবারসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি মেডিকেল সেন্টারে ব্যবস্হাপনা পরিচালক মোঃ ওবায়দুল হক, মো: শাহজাহান অর্থ পরিচালক, মোঃ মিজানুর রহমান মোঃ নুরুন্নবীও মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ জানান, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসা উচিত। ত্রাণ পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্দিনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন