প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৭:০০ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

টানা ভারী বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে মা হাতি আহত চিকিৎসায় প্রস্তুত বন বিভাগ

অনলাইন ডেস্ক

 

স্টাফ রিপোর্টার :

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি আহত হয়েছে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার প্রস্তুতি গ্রহণ করেছেন।

শনিবার (১১ জুলাই)২৬ খ্রিঃ টানা বৃষ্টিপাতের মধ্যে টেকনাফের একটি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, আহত মা হাতিটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হাতিটির চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন