সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রবিবার (১২ই জুলাই) -২০২৬ ইং তারিখ বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের অতিবৃষ্টিজনিত প্লাবনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা ও সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল পুনরায় ফারুয়া ইউনিয়নের আরও ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি। বন্যার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।

অনলাইন ডেস্ক