প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করলেন দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি সফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলার কবাখালি ইউনিয়নের মুসলিম পাড়া এলাকায় উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মো: লোকমানের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক।

রবিবার ১৩ জুলাই দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

এবং এই দুর্যোগের সময়ে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক বলে অভিহিত করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য গতকাল ১২ জুলাই গভীর রাতে হঠাৎ বসত ঘরে আগুনের সুত্রপাত হলে স্হানীয় এলাকাবাসিরা দ্রুত ঘটনাস্হলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন